রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৪ অপরাহ্ন
আপডেট
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্টমেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন,৫ লাখ টাকা অর্থদণ্ডমেহেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও আলোচনা সভাদেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীবন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্টমেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন,৫ লাখ টাকা অর্থদণ্ডমেহেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও আলোচনা সভাদেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীবন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ
গাংনী

গাংনীতে সড়ক দুর্ঘটনায় পাখিভ্যানে মহিলা শিশুসহ আহত ৭

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরের গাংনীতে ওষুধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত পাখিভ্যানের চালকসহ একই পরিবারের ৭ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা সবাই করমদী গ্রামের বাসিন্দা। তারা হলেন, আবু তাহের (৩৫) পিতা: মোখলেসুর রহমান , খুশিয়ারা খাতুন (৩০) স্বামী: আবু তাহের,সাঈদ (১০), পিতা: আবু তাহের , সোনিয়া খাতুন (২৮) , মুরশিদা খাতুন (৪৩) আবির হোসেন (১২), পিতা: মৃত আতিয়ার হোসেন রায়হান (৬), পিতা: খোরশেদ আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে করমদী গ্রাম থেকে পাখিভ্যানযোগে বাওট গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ওষুধবাহী কাভার্ড ভ্যান পাখিভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ভ্যানে থাকা ৭ আরোহীই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ও বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। বর্তমানে তাদেরকে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্ত করাসহ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ