মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনী উপজেলার তেতুঁলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের সিমান্তে বিএসফ কর্তৃক অবৈধ পুশ ইন চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বুধবার দিবাগত ভোর ৩টার সময় বিএসএফ ৭জনকে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি স্থানীয়দের সহযোগিতায় বাঁধা হয়ে দাড়ালে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টায় বিএসএফ তাদের ভারত সিমান্তের ওপারে ফেরত নেয়।বিজিবির ৪৭ ব্যাটেলিয়ানের পরিচালক নুরুল হুদা অফিসিয়ালি বক্তব্য না দিলেও সরেজমিনে স্থানীয় সুত্র এ তথ্য নিশ্চিৎ করে।সুত্রে জানা যায়, বিএসএফ কর্তৃক অবৈধভাবে ঠেলে পাঠানোদের মধ্যে ৬জন পুরুষ ও ১জন মহিলা ছিল। তবে তাদের পরিচয় না জানলেও তারা নদীয়া জেলার মুরুঠিয়া থানার ব্রজনাথপুর সিমান্তের ১৪২ নং ৫ এস পিলারের কাছে পৌঁছলে বিজিবি তাদেরকে থামিয়ে দেয় এবং পরে সকাল ৮টার সময় ঐ ৭জন ভারতের তার কাটা পার হয়ে ফেরত যায়।




