নাছিম হাসান মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে হেরোইন সেবনের দায়ে দুইজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) মেহেরপুর সদর উপজেলার গুচ্ছগ্রাম এলাকার রেনুকার লিচু বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।মেহেরপুর জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাকির আহম্মেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।অভিযানে হেরোইন সেবনের দায়ে মেহেরপুর শহরের মিয়া পাড়ার মৃত আব্দুল্লার ছেলে মিকাইল ইসলাম (৩১), সদর উপজেলার রামদাসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুসাইন (২০),কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ গ্রাম গলিত হেরোইন উদ্ধার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাশেল আহমেদ ও উপপরিদর্শক রহমত আলী অভিযানে মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন।




