মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
আপডেট
মুজিবনগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত-৩মেহেরপুরে মরহুম আবুল বয়াতির স্মরণে ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিতসাংবাদিককে হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা প্রেসক্লাবে জরুরী সভাগাংনী সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টায় বিএসএফের ব্যর্থমেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমারকে বিদায় সংবর্ধনামেহেরপুরে মাদ্রাসা ছাত্রের পা ভাঙার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধেমেহেরপুরে হেরোইন সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ডদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিলমুজিবনগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত-৩মেহেরপুরে মরহুম আবুল বয়াতির স্মরণে ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিতসাংবাদিককে হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা প্রেসক্লাবে জরুরী সভাগাংনী সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টায় বিএসএফের ব্যর্থমেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমারকে বিদায় সংবর্ধনামেহেরপুরে মাদ্রাসা ছাত্রের পা ভাঙার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধেমেহেরপুরে হেরোইন সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ডদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল
মুজিবনগর

মুজিবনগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত-৩

Oplus_131072

মেহেরপুর প্রতিনিধি।।  মুজিবনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাগোয়ান ইউনিয়নের রশিকপুর গ্রামে ক্ষমতাসীন দল বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুজিবনগর থানার ওসি তদন্ত সেলিম জাহাঙ্গীর এশিয়া পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

বুধবার সন্ধ্যা ৭টার দিকে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে এই রাজনৈতিক সহিংসতার ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, রশিকপুর গ্রামের এরশাদ (৪০), মাহাতাব উদ্দিন ওরফে পচা (৪০) এবং আসলাম হোসেন (২৮)। তাঁদের মধ্যে এরশাদ মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং আসলাম হোসেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে মাসুদ অরুণ ও আমিরুলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র হাসুয়া ও লাঠিসোঁটা দিয়ে হামলার ঘটনায় মাহাতাব উদ্দিন, আসলাম হোসেন ও এরশাদ আহত হন।

স্থানীয় লোকজন ও স্বজনেরা মাহাতাব উদ্দিন ও আসলাম হোসেনকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আসলাম হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাহাতাব উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। অন্যদিকে, এরশাদকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে আরও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

মুজিবনগর থানার ওসি তদন্ত সেলিম জাহাঙ্গীর বলেন, ‘দুই রাজনৈতিক প্রতিপক্ষের পূর্ব শত্রুতা জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে তিনজন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ