বুধবার, ২৯ জুলাই ২০২৬ ০২:৫৪ পূর্বাহ্ন
আপডেট
বন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে বেতন  বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতিগাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটিবিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে মতবিনিময় সভাগাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যুবন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে বেতন  বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতিগাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটিবিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে মতবিনিময় সভাগাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু
Uncategorized

বন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০

কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০ জনসাম্প্রতিককালে বৈরী আবহাওয়া ও টানা অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যাকবলিত চকরিয়া পৌরসভা, লক্ষ্যারচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১৫০০টি অসহায় পরিবারের মাঝে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে বিজিবির মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৭০০ জন অসহায় ও বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রামু সেক্টরের সেক্টর কমান্ডার, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন(১১ বিজিবি) ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি এর অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ