বুধবার, ২৯ জুলাই ২০২৬ ০২:৫৪ পূর্বাহ্ন
আপডেট
বন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে বেতন  বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতিগাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটিবিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে মতবিনিময় সভাগাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যুবন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে বেতন  বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতিগাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটিবিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে মতবিনিময় সভাগাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু
মেহেরপুর

সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে 

মেহেরপুর প্রতিনিধি।।মেহেরপুর জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা সোহরাব হোসেন সরকারি সার পাচারের অভিযোগে গোপালগঞ্জ জেলা কারাগারে।

দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে পাঠানো হয় গোপালগঞ্জ জেলা কারাগারে। ঘটনাটি ঘিরে মেহেরপুরের রাজনৈতিক অঙ্গন ও কৃষকদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রায় দুই বছর আগে অন্তর্বর্তী সরকারের শাসনামলে ৪৬০ বস্তা সরকারি ডিএপি সারসহ একটি ট্রাক আটকের ঘটনায় পুলিশের দেওয়া চার্জশিটে পাঁচ আসামির একজন তিনি।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দায়ের হওয়া সরকারি সার পাচারের মামলায় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মেহেরপুর জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বর্তমানে তিনি এ মামলায় গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

গোপালগঞ্জের মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিশেষ ক্ষমতা আইনের মামলাটির একাধিক শুনানিতে সোহরাব হোসেন অনুপস্থিত ছিলেন। এমনকি আদালতে চার্জশিট দাখিল হওয়ার পরও তিনি শুনানিতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ১ জুলাই তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে রোববার (১২ জুলাই) বিষয়টি আলোচনায় আসে.।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বড়ইতলা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একটি চেকপোস্টে চুয়াডাঙ্গা-ট ১১-**৪১ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকটি থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৪৬০ বস্তা ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বস্তায় বিএডিসির লোগো এবং উৎপাদনের দেশ হিসেবে সৌদি আরবের নাম উল্লেখ ছিল। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৪ লাখ ৩৭ হাজার টাকা।

এ ঘটনায় মুকসুদপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫/২৫(ডি) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রকিবুল ইসলাম উজ্জ্বল তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর আদালতে ৩৫৭ নম্বর চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত পাঁচ আসামি হলেন— মেহেরপুর শহরের মন্ডলপাড়ার মো. আবু তালেব ওরফে রিপন (৪২), উজলপুর গ্রামের মো. সজল (২৭), মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের মো. সোহরাব হোসেন (৫৩), গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের মো. আব্দুস সালাম (৩৯) এবং বরিশালের গৌরনদী উপজেলার হরহর গ্রামের মো. আনোয়ার হোসেন বেপারী (৪৮)।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জব্দ করা সারগুলো পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল এবং এ ঘটনায় আসামিদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আদালতের নির্দেশে জব্দ করা ৪৫৯ বস্তা সার নিলামে বিক্রি করে ৪ লাখ ১৪ হাজার ৮০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তবে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ বলেন,  সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনের বিরুদ্ধে এ বিষয়ে আমরা এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করিনি। কারণ মামলাটি বর্তমান উপজেলা বিএনপির কমিটি গঠনের আগের। তবে এই মামলায় তিনি যদি আদালতে সাজাপ্রাপ্ত হন, তখন দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি সার পাচারের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষকরাও। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের কৃষক আব্দুল মালেক বলেন, ‘মৌসুম এলেই সার নিয়ে সংকট দেখা দেয়। অনেক সময় নির্ধারিত দামে সার পাওয়া যায় না। যদি সরকারি সার এভাবে পাচার হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হই আমরা সাধারণ কৃষকরাই। আমার একটাই দাবি, এ বিষয়ে সরকার যেন কঠোর ব্যবস্থা নেয়।’

একই উপজেলার পিরোজপুর গ্রামের কৃষক নুর ইসলাম বলেন, ‘সারের জন্য আমাদের ঘণ্টার পর ঘণ্টা ডিলারের দোকানে অপেক্ষা করতে হয়। কোথাও কোথাও অতিরিক্ত দামও দিতে হয়। যারা কৃষকের জন্য বরাদ্দ সার পাচার করে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

গোপালগঞ্জের মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘স্পেশাল ট্রাইবুনাল অ্যাক্টের মামলাটি আমি মুকসুদপুর থানায় যোগদান করার আগের। বর্তমানে মামলাটি বিচারিক পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ