নাছিম হাসান মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে একই পরিবারের নারী ও শিশুসহ ৬ জনকে হত্যার অভিযোগ এনে সুমন হোসেন নামের এক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন চুমকী খাতুন নামের এক গৃহবধু|আজ বুধবার (২৪ জুন) দুপুরে গাংনী থানায় পরিবারের লোকজনসহ এসে এই অভিযোগ দায়ের করেন তিনি| তবে, কি কারণে সুমন এই ঘটনা ঘটিয়েছে জানেনা ভূক্তভোগী ওই পরিবারটি| এঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন চুমকী খাতুনের ¯^ামী মিজানুর রহমান| অভিযুক্ত সুমন হোসেন একই গ্রামের মিজানুর রহমানের ছেলে|মামলার বাদি চুমকী খাতুন বলেন, বেলা ১২ টার দিকে আমি চুলায় ভাত চাপিয়ে ঘরে গেছি| ফিরে আসার সময় দেখছি সুমন আমার ভাতের হাড়ির ভিতর কাগজে মোড়ানো কি যেনো দিচ্ছে| পরে দেখি হাড়ির পানি ও চাউল কালো হয়ে গেছে| পরে সেগুলো নিয়ে থানায় মামলা দিয়েছি|তবে, অভিযুক্ত মিজানুর রহমান মুঠোফোনে এবিষয়টি অ¯^ীকার করেছেন| তিনি বলেন, ভাতের হাড়ি আলগা থাকার কারনে আমি সেটি ঢেকে দেওয়ার চেষ্টা করেছি|চুমকীর ¯^ামী মিজানুর রহমান জানান, আমাকে গ্রাম ছাড়া করতেই আমার পরিবারের ৬ জনকে হত্যার উদ্যোশ্যে সে আমার খাবারের হাড়িতে বিষ প্রয়োগ করতে চেয়েছে| আমি এই ঘটনার সুস&ঠ বিচার দাবি করছি|গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন| তিনি বলেছেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|




