বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ০৪:৪৪ পূর্বাহ্ন
আপডেট
বন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে বেতন  বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতিগাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটিবিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে মতবিনিময় সভাগাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যুবন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে বেতন  বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতিগাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটিবিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে মতবিনিময় সভাগাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু
গাংনী

গাংনীতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নৈরাজ্য প্রতিহত করতে গাংনীতে বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও উপজেলা চত্বর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।মিছিলে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজউদ্দিন কালু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সাহিদুল ইসলাম, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদ বাচ্চু। এছাড়াও ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন , গুপ্ত আছেন গুপ্ত থাকেন, শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করলে গাংনী বিএনপি কঠোর জবাব দিতে প্রস্তুত।সমাবেশে পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের কর্মসূচির দিকে ইঙ্গিত করে বলেন,আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর নামে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা উস্কানি সহ্য করা হবে না। এই অবস্থায় জনগণকে সাথে নিয়ে যেকোনো অপশক্তির বিরুদ্ধে রাজপথে দাঁতভাঙা জবাব দিতে পৌর বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ