মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
আপডেট
মুজিবনগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত-৩মেহেরপুরে মরহুম আবুল বয়াতির স্মরণে ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিতসাংবাদিককে হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা প্রেসক্লাবে জরুরী সভাগাংনী সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টায় বিএসএফের ব্যর্থমেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমারকে বিদায় সংবর্ধনামেহেরপুরে মাদ্রাসা ছাত্রের পা ভাঙার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধেমেহেরপুরে হেরোইন সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ডদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিলমুজিবনগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত-৩মেহেরপুরে মরহুম আবুল বয়াতির স্মরণে ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিতসাংবাদিককে হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা প্রেসক্লাবে জরুরী সভাগাংনী সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টায় বিএসএফের ব্যর্থমেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমারকে বিদায় সংবর্ধনামেহেরপুরে মাদ্রাসা ছাত্রের পা ভাঙার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধেমেহেরপুরে হেরোইন সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ডদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল
মেহেরপুর

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার- বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী

নাছিম হাসান ।।মেহেরপুর প্রতিনিধি।।বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয় ও বীমা খরচও বেড়েছে। এ কারণে দীর্ঘ ছয় মাস সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। পরে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে।তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে বলে আমরা আশা করছি। সংকট কেটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল বা কমে এলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয়ের চেষ্টা করবে সরকার।বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে এ মতবিনিময় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, বিজিবি-৬-এর পরিচালক নাজমুল হাসান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ