মেহেরপুর প্রতিনিধি “রপ্তানিযোগ্য আম উৎপাদন” প্রকল্পের আওতায় আম উৎপাদনকারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ জুন ২০২৬) আয়োজিত এ সভায় আমের গুণগত মান উন্নয়ন, আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) বাবুল মিঞা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ফসল উইংয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী আখতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক আব্দুস সাত্তার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়।মতবিনিময় সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আমের চাহিদা দিন দিন বাড়ছে। তাই রপ্তানিযোগ্য আম উৎপাদনে নিরাপদ চাষাবাদ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্মত সংগ্রহ, সংরক্ষণ ও প্যাকেজিং নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও তারা জানান।সভায় জেলার আম উৎপাদনকারী কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও রপ্তানিমুখী আম উৎপাদন সম্প্রসারণে করণীয় বিষয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।




