বুধবার, ২৯ জুলাই ২০২৬ ০২:৫৩ পূর্বাহ্ন
আপডেট
বন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে বেতন  বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতিগাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটিবিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে মতবিনিময় সভাগাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যুবন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে বেতন  বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতিগাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটিবিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে মতবিনিময় সভাগাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু
গাংনী

গাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

গাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

গাংনী প্রতিনিধি

মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম ও ছত্রাকনাশক পাউরুটি দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্তে শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত ১৩৩টি ডিমের মধ্যে ২০টি ডিম পচা ও নিম্নমানের ছিল বলে প্রতিবেদন দেয়।
এরআগে পচা ডিম ও ছত্রাকনাশক পাউরুটি দেওয়ার ঘটনায় ‘আগামীর সময়’ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর তদন্তের নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তার নির্দেশ পেয়ে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে গাংনী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুদ্দৌলা ও এস এম জয়নুল ইসলাম।
শুক্রবার ৩রা জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ তানভীর মিয়া এ তথ্য নিশ্চিত করে তিনি জানিয়েছেন, বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত ১৩৩টি ডিমের মধ্যে ২০টি ডিম নিম্নমানের ছিল।
বিষয়টি বিদ্যালয়ের গার্ডিয়ান কমিটি ও খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান “সুশীলন”-এর নজরে আনা হলে এক ঘণ্টার মধ্যে ত্রুটিপূর্ণ ডিমগুলো অপসারণ করে নতুন ও মানসম্মত ডিম সরবরাহ করা হয় এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাবার বিতরণ নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।স্কুল ফিডিং কর্মসূচিতে মান নিয়ন্ত্রণে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সরবরাহকারী প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি।

অভিভাবকরা জানিয়েছেন, ঠিকাদারী প্রতিষ্ঠান সাতক্ষীরার সুশীলন এনজিও সাথে অবৈধ লেনদেনের কারনে উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মৈত্র নীবর থাকার কারনে পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান সাতক্ষীরার সুশীলন এনজিও।

এদিকে শিক্ষার্থীদের মাঝে পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ার ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা। এ ঘটনায় শিক্ষক অভিভাবক ও এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
পচা ডিম ও ছত্রাকযুক্ত ডিম দেওয়ার বিষয়টি ঘটনার দিন জেলা ও উপজেলা কর্মকর্তাকে জানালে তারা এ বিষয়ে কোন ব্যবস্থা নেননি।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ