বুধবার, ২৯ জুলাই ২০২৬ ০২:৫৪ পূর্বাহ্ন
আপডেট
বন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে বেতন  বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতিগাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটিবিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে মতবিনিময় সভাগাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যুবন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে বেতন  বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতিগাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটিবিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে মতবিনিময় সভাগাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু
মেহেরপুর

রাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ

মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর সদর উপজেলায় রাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ।। শুক্রবার সকালে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে এই সংস্থার আত্মপ্রকাশ ঘটে।  কর্মসূচির মূল প্রতিপাদ্য—

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।

 একঝাঁক উদ্যমী যুবককে সঙ্গে নিয়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় এবং একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার পথচলা শুরু হয়। কমিটির সভাপতি হলেন মোঃ রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম।সহ সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম,

অর্থ সম্পাদক মোঃ মশিউর রহমান,আইটি বিষয়ক সম্পাদক সাঈম উদ্দীন,রক্ত সম্পদক সাইফ উদ্দীনসহ অনেকেই।

এসময় সভাপতি বলেন,প্রতিষ্ঠালগ্নেই আমরা ঘোষণা দিয়েছিলাম যে, সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ আমরা রাজনগর মল্লিকপাড়ার নতুন ও পুরাতন কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি।

আমরা বিশ্বাস করি, একটি গাছ শুধু একটি চারাই নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, শীতল ছায়া, পরিবেশের ভারসাম্য এবং একটি সবুজ বাংলাদেশের প্রতীক। তাই আসুন, আমরা সবাই অন্তত একটি করে গাছ লাগাই, গাছের যত্ন নিই এবং পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি।

পরিশেষে, আজকের এই মহতী কর্মসূচিতে উপস্থিত হয়ে আমাদের উৎসাহিত করার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং সমাজ ও মানবতার কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দান করুন।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ