বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন
আপডেট
মুজিবনগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত-৩মেহেরপুরে মরহুম আবুল বয়াতির স্মরণে ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিতসাংবাদিককে হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা প্রেসক্লাবে জরুরী সভাগাংনী সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টায় বিএসএফের ব্যর্থমেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমারকে বিদায় সংবর্ধনামেহেরপুরে মাদ্রাসা ছাত্রের পা ভাঙার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধেমেহেরপুরে হেরোইন সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ডদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিলমুজিবনগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত-৩মেহেরপুরে মরহুম আবুল বয়াতির স্মরণে ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিতসাংবাদিককে হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা প্রেসক্লাবে জরুরী সভাগাংনী সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টায় বিএসএফের ব্যর্থমেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমারকে বিদায় সংবর্ধনামেহেরপুরে মাদ্রাসা ছাত্রের পা ভাঙার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধেমেহেরপুরে হেরোইন সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ডদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল
আলাপন

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

নাছিম হাসান।। মেহেরপুর প্রতিনিধি।।মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেছেন, গ্রাম আদালত কার্যক্রম যথাযথভাবে পরিচালনা ও সক্রিয় করা গেলে সাধারণ মানুষের মধ্যে এ আদালতের প্রতি গভীর বিশ্বাস ও আস্থা ফিরে আসবে। গ্রাম আদালতের সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা পরিচালনা ও স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভাটির আয়োজন করা হয়।জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, গ্রাম আদালত পরিচালনার ক্ষেত্রে বিশেষ করে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাদের বিভিন্ন রেজিস্টার সংরক্ষণ ও নির্ধারিত ফরমগুলো যথাযথভাবে পূরণ ও সংরক্ষণ করতে হবে। এসব কাজ সঠিকভাবে সম্পন্ন করে গ্রাম আদালত পরিচালনা করা হলে এর কার্যকারিতা আরও বাড়বে।তিনি আরও বলেন, যারা গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়ন ও পরিদর্শনের সঙ্গে যুক্ত, তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গ্রাম আদালতকে কার্যকর ও সক্রিয় করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গ্রাম আদালতের কার্যক্রম যত বেশি সক্রিয় হবে, সাধারণ মানুষের মধ্যে এর প্রতি আস্থা তত বেশি বাড়বে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব, গাংনী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ মাসুদ, পিএফএ সাহাজুল ইসলামসহ উপজেলা সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।সভায় গ্রাম আদালত কার্যক্রমের বিভিন্ন দিক, জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা এবং কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন জেলা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ