রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন
আপডেট
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্টমেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন,৫ লাখ টাকা অর্থদণ্ডমেহেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও আলোচনা সভাদেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীবন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্টমেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন,৫ লাখ টাকা অর্থদণ্ডমেহেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও আলোচনা সভাদেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীবন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ
মেহেরপুর

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

Oplus_131072

।।মেহেরপুর প্রতিনিধি।।প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী একযোগে শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এ সরাসরি সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেছে মেহেরপুর জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা প্রশাসন ও মেহেরপুর পৌরসভার যৌথ উদ্যোগে আলোচনা সভা, জনসচেতনতামূলক র‍্যালি এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন জেলা প্রশাসক শিল্পী রানী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ভিডিও কনফারেন্স শেষে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলা পুলিশ, পৌরসভার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, স্কাউট সদস্য, শিক্ষার্থীবৃন্দসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর শহরের মল্লিকপাড়া রোডে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসন ও মেহেরপুর পৌরসভার যৌথ পরিচালনায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানের সময় সড়কের দুই পাশের জমাকৃত ময়লা-আবর্জনা ও ড্রেন অপসারণ করা হয় এবং মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করে কেরোসিন ও লার্ভিসাইড স্প্রে করা হয়।অভিযান শেষে আলোচনা সভায় মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগে সারাদেশে একযোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। ডেঙ্গু কেবল চিকিৎসাজনিত সমস্যা নয়, এটি একটি পরিবেশগত ও সচেতনতার বিষয়। আমাদের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের চারপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। তিন দিনের বেশি জমে থাকা পানি অপসারণ করতে হবে যেন এডিস মশার বংশবৃদ্ধি না ঘটে। মেহেরপুরকে মশামুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রতিটি পাড়া-মহল্লায় এই অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।উক্ত কর্মসূচিতে মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় সমাজসেবীরা স্বপ্রণোদিত হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নিয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীলঅতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা বাবুল সূত্রধর, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন ছাতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু আলী, জেলা জাসদ দলের আহ্বায়ক একে বাকা বিল্লাহ, দিপু খান সহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, শিক্ষার্থীরা ও রাজনৈতিক নেত্রীবৃন্দরা।

মাসুদ রানা #মেহেরপুর #01712574370

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ