বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন
আপডেট
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিতমুজিবনগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত-৩মেহেরপুরে মরহুম আবুল বয়াতির স্মরণে ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিতসাংবাদিককে হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা প্রেসক্লাবে জরুরী সভাগাংনী সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টায় বিএসএফের ব্যর্থমেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমারকে বিদায় সংবর্ধনামেহেরপুরে মাদ্রাসা ছাত্রের পা ভাঙার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধেমেহেরপুরে হেরোইন সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ডমেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিতমুজিবনগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত-৩মেহেরপুরে মরহুম আবুল বয়াতির স্মরণে ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিতসাংবাদিককে হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা প্রেসক্লাবে জরুরী সভাগাংনী সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টায় বিএসএফের ব্যর্থমেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমারকে বিদায় সংবর্ধনামেহেরপুরে মাদ্রাসা ছাত্রের পা ভাঙার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধেমেহেরপুরে হেরোইন সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড
বইপত্র

জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত আকতারুজ্জামানসহ ৩ শিক্ষক

মেহেরপুর প্রতিনিধি।। বিশ্বশিক্ষক দিবস উৎযাপন এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন-২০২৬ এ বিভিন্ন যাচাই বাছাই শেষে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মনোহরপুরের আকতারুজ্জামান হীরা,ফততপুরের মিনারুল ইসলাম ও জার্মান বাংলাপাড়ার শফিকুল ইসলাম মিন্টু কে নির্বাচন করেছেন বাছাই কমিটি। ২০১২ সালে সহকারী শিক্ষক (রাজস্ব) হিসেবে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে চাকরিজীবন শুরু করেন আকতারুজ্জামান হীরা । বর্তমানে সদর উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।তিনি একজন সুদক্ষ মাস্টার ট্রেইনার, গণিত অলিম্পিয়াড এর মাস্টার ট্রেইনার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। সুন্দর হাতের লেখা, রিডিং পড়া শেখানো, সৃজনশীলতা,বিভিন্ন পাঠদান কৌশল শেখানো, বিদ্যালয়ে সৌন্দর্য বৃদ্ধি,মা সমাবেশ, হোম ভিজিট,ঝরেপড়া রোধে ব্যাপক ভুমিকা পালন করেন। অন্যান্য ন্যায় এ বছরেও একজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। প্রত্যেক বছর বিদ্যালয়ে ফলোউতসব পালন, বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় ও পিকনিক সহ বিভিন্ন উতসব ও সহশিক্ষাক্রমিক কার্যক্রমে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকেন। মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষে করেনাকালীন সময়েও সম্মুখ যোদ্ধা হয়ে অনলাইনেও পাঠদানের ধারা অব্যহত রেখেছিলেন এবং এখন অবদি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন। শিক্ষকতার পাশাপাশি কৃতীশিক্ষার্থী সংবর্ধনা, মাদক নির্মূল, বৃক্ষরোপন সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের সহিত জড়িত। মেসডার সাবেক সংগঠক এই গূণীশিক্ষক তার নিজগ্রামে এলাকাবাসীর সহয়তায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন( দাতা সদস্য ও প্রতিষ্ঠাকালীন সভাপতি) শিক্ষানুরাগী এই শিক্ষক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘের সহ সভাপতি, মেহেরপুর জেলা শাখা। সাবেক সহ সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যানফেডারেশন,মেহেরপুর জেলা শেখা। বর্তমানে সদর উপজেলা শিক্ষা কমিটির সম্মানিত সদস্য, প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ( এস-১৫২৮১) এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক। শিক্ষকদের অধিকার আদায়ের দীর্ঘ লড়াই সংগ্রামের লড়াকু সৈনিক, রাজপথ থেকে দশমগ্রেড বাস্তবায়নের নেতৃত্ব দিয়েছেন। শ্রেণিকক্ষেও পাঠদানের নিপুনতা ও সৃজনশীল কর্মদক্ষতা কারনে ব্যাপক সুনাম রয়েছে। সারাদেশের তরুণ শিক্ষকদের নিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষে কাজ করে চলেছেন। শিক্ষকদের বিপদে আপদে সব সময় পাশে থেকে সহায়তা করে যাচ্ছেন।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ