বুধবার, ২৯ জুলাই ২০২৬ ০২:৫৪ পূর্বাহ্ন
আপডেট
বন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে বেতন  বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতিগাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটিবিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে মতবিনিময় সভাগাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যুবন্যার্তদের ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; বিনামূল্যে বিজিবির চিকিৎসা পেল ৭০০সার পাচারের অভিযোগে মেহেরপুরর সার ব্যবসায়ী সোহরাব হোসেন কারাগারে গাংনীতে ঘুমন্ত তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিল দুর্বৃত্তরারাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশমেহেরপুরে বেতন  বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতিগাংনীতে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটিবিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে মতবিনিময় সভাগাংনীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু
Uncategorized

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বণসহ আটক দুই

যশোরে ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার ও একটি প্রাইভেট কারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। শনিবার রাত আনুমানিক ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​আটককৃত ব্যক্তিরা হলেন— নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর কোতয়ালী থানার বালিয়া ভেকুটিয়া গ্রামের মোঃ সানু মিয়ার ছেলে মোঃ আনিস (৩৬)।

​যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম মোঃ সাইফুল আলম খান বেলা একটার দিকে ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল ব্যাটালিয়ন সদর দপ্তরের ১নং গেটের সামনে যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালালে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার বর্তমান বাজার মূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।

​এছাড়াও পাচার কাজে ব্যবহৃত ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১টি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট বাজার মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

​ব্যাটালিয়ন কমান্ডার বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (BAJUS) দ্বারা পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত হওয়া গেছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।

​তিনি বলেন, সীমান্তে মাদক ও স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সদা জাগ্রত রয়েছে। আটককৃত আসামি ও জব্দকৃত স্বর্ণ যশোর কোতয়ালী থানার মাধ্যমে রাষ্ট্রীয় ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ