মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন
আপডেট
মেহেরপুরে ইয়াবা-গাঁজা, গুলি ও নগদ টাকাসহ পিতা-পুত্র গ্রেপ্তারগাংনীতে ৬০টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণমেহেরপুর ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন ডিআইজি এজাজ আহমেদমেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুমুজিবনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩য় শ্রেণির শিক্ষার্থীরগাংনীতে দুই বছরের শিশুর  পানিতে ডুবে মৃত্যুমেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্টমেহেরপুরে ইয়াবা-গাঁজা, গুলি ও নগদ টাকাসহ পিতা-পুত্র গ্রেপ্তারগাংনীতে ৬০টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণমেহেরপুর ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন ডিআইজি এজাজ আহমেদমেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুমুজিবনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩য় শ্রেণির শিক্ষার্থীরগাংনীতে দুই বছরের শিশুর  পানিতে ডুবে মৃত্যুমেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্ট
প্রতিদিন

মেহেরপুরে ইয়াবা-গাঁজা, গুলি ও নগদ টাকাসহ পিতা-পুত্র গ্রেপ্তার

Oplus_131072

নাসিম হাসান।।মেহেরপুর প্রতিনিধি: 

মেহেরপুর শহরের তাঁতীপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, গাঁজার বীজ, ভাং পাতা, গুলি ও নগদ টাকাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স টিম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাঁতীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৪৮) ও তার ছেলে আমানুল্লাহ (২৬)।

Oplus_131072

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ জানান, তাঁতীপাড়া এলাকায় পিতা-পুত্র মাদক নিয়ে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭৩ পিস ইয়াবা, ১ কেজি ৮১৩ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৬৪ গ্রাম ভাং পাতা এবং ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৯ লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান খান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক রাশেদ আহমেদ আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হবে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ