বুধবার, ১০ জুন ২০২৬ ০১:১১ অপরাহ্ন
আপডেট
শিক্ষার গুণগত উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনাঝাড়ফুঁকে কাজ হয়নি গাংনী হাসপাতালে এসে সাপে কাটা কৃষকের মৃত্যুএকদিকে পুশইনের চেষ্টা প্রতিহত।। অন্য পয়েন্টে ৭জনের  প্রবেশের অভিযোগ উঠেছে।নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও পথসভামেহেরপুরে অফিস আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতবাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের প‌রিচালনা পর্ষদ নির্বাচন আজএইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: হিমিগণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকারশিক্ষার গুণগত উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনাঝাড়ফুঁকে কাজ হয়নি গাংনী হাসপাতালে এসে সাপে কাটা কৃষকের মৃত্যুএকদিকে পুশইনের চেষ্টা প্রতিহত।। অন্য পয়েন্টে ৭জনের  প্রবেশের অভিযোগ উঠেছে।নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও পথসভামেহেরপুরে অফিস আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতবাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের প‌রিচালনা পর্ষদ নির্বাচন আজএইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: হিমিগণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার
মেহেরপুর

মেহেরপুরে অফিস আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাছিম হাসান, স্টাফ রিপোর্টার

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে “অফিস আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। কর্মশালায় অফিস পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, বাজেট বাস্তবায়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ