সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
আপডেট
গাংনীতে ৬০টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণমেহেরপুর ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন ডিআইজি এজাজ আহমেদমেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুমুজিবনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩য় শ্রেণির শিক্ষার্থীরগাংনীতে দুই বছরের শিশুর  পানিতে ডুবে মৃত্যুমেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্টমেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন,৫ লাখ টাকা অর্থদণ্ডগাংনীতে ৬০টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণমেহেরপুর ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন ডিআইজি এজাজ আহমেদমেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুমুজিবনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩য় শ্রেণির শিক্ষার্থীরগাংনীতে দুই বছরের শিশুর  পানিতে ডুবে মৃত্যুমেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্টমেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন,৫ লাখ টাকা অর্থদণ্ড
Uncategorized

মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩য় শ্রেণির শিক্ষার্থীর

Oplus_131072

মেহেরপুর প্রতিনিধি ।। মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল ও ট্রাকের যৌথ ধাক্কায় নাবিল হোসেন (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে মুজিবনগর-মেহেরপুর সড়কের মানিকনগর গ্রামের ‘আহমদ হুজুরের বাড়ি’ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিল উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং স্থানীয় মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানা যায়, দুপুরে মাদ্রাসা থেকে সাইকেলে করে বাড়ি এসে দুপুরের খাবার খায় নাবিল। খাবার শেষে পুনরায় সাইকেল চালিয়ে মাদ্রাসায় ফেরার পথে মেহেরপুর-মুজিবনগর সড়কে পৌঁছালে একটি দ্রুতগামী মোটরসাইকেল তার সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে নাবিল ছিটকে সড়কের ওপর পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।তিনি আরও জানান, পালিয়ে যাওয়া ট্রাক ও মোটরসাইকেল চালকদের শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ