সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৯ অপরাহ্ন
আপডেট
গাংনীতে ৬০টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণমেহেরপুর ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন ডিআইজি এজাজ আহমেদমেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুমুজিবনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩য় শ্রেণির শিক্ষার্থীরগাংনীতে দুই বছরের শিশুর  পানিতে ডুবে মৃত্যুমেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্টমেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন,৫ লাখ টাকা অর্থদণ্ডগাংনীতে ৬০টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণমেহেরপুর ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন ডিআইজি এজাজ আহমেদমেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুমুজিবনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩য় শ্রেণির শিক্ষার্থীরগাংনীতে দুই বছরের শিশুর  পানিতে ডুবে মৃত্যুমেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্টমেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন,৫ লাখ টাকা অর্থদণ্ড
মেহেরপুর

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও পথসভা

নাছিম হাসান, স্টাফ রিপোর্টার।। নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মেহেরপুরে মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছে জেলা ছাত্রদল।রবিবার বিকেল ৫টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়।মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানির নেতৃত্বে অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউনটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের হোটেল বাজার মোড়, কলেজ মোড় ও হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।শোডাউন শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুর্তি হাসান, পৌর ছাত্রদল নেতা রাব্বি, আমঝুপি ইউনিয়ন ছাত্রদল নেতা সুইম, বুড়িপোতা ইউনিয়ন ছাত্রদল নেতা সাজ্জাদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোডাউন ও পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ