সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৩ অপরাহ্ন
আপডেট
গাংনীতে ৬০টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণমেহেরপুর ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন ডিআইজি এজাজ আহমেদমেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুমুজিবনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩য় শ্রেণির শিক্ষার্থীরগাংনীতে দুই বছরের শিশুর  পানিতে ডুবে মৃত্যুমেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্টমেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন,৫ লাখ টাকা অর্থদণ্ডগাংনীতে ৬০টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণমেহেরপুর ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন ডিআইজি এজাজ আহমেদমেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুমুজিবনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩য় শ্রেণির শিক্ষার্থীরগাংনীতে দুই বছরের শিশুর  পানিতে ডুবে মৃত্যুমেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্টমেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন,৫ লাখ টাকা অর্থদণ্ড
মেহেরপুর

মেহেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও আলোচনা সভা

Oplus_131072

​মেহেরপুর প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে দলটির বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা আঞ্জুমান্দ বানু এবং সঞ্চালনা করেন গাংনী উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন।

এর আগে জেলা শিল্পকলা একাডেমী একটি আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। সকাল আটটার দিকে জেলা বিএনপির অফিস কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড কামরুল হাসান ও মহিলা দলের সভানেত্রীরা।

​সভায় বক্তব্য রাখেন, ​প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, প্রধান বক্তা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের উপদেষ্টা রোমানা আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন:, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছারুল হক, জেলা মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা, ও নাজমা খন্দকার, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমিন, জেলা মহিলা দলের ব্যাংক ও ঋণ বিষয়ক সম্পাদক ​নাজমুন নাহার রিনা,

আলোচনা সভায় বক্তারা সংগঠনের সার্বিক কার্যক্রম জোরদার করা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মহিলাদের ভূমিকা ও অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মাসুদ রানা।। মেহেরপুর।। 01712574370

এই লেখক সম্পর্কে কোনো বিবরণ নেই।

সকল নিবন্ধ দেখুন →

সম্পর্কিত সংবাদ